১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
হাম ও রুবেলার সংক্রমণে উদ্বেগ বাড়ছে সিলেটে। হামের উপসর্গ নিয়ে সিলেটে একদিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে শিশু মৃত্যুর সংখ্যা ৫ জনে পৌছেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (১৫ এপ্রিল) রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু দু’টি মারা যায়।
মারা যাওয়া দুই শিশুর একজন দশ মাস বয়সী হুজাইফা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদুন এলাকার জাকির হোসেনের শিশু কন্যা। অপর জন দশ মাস বয়সী মো. আব্দুল্লাহ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পলভাগে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফের মৃত্যু হয়। সে হৃদ্যন্ত্র বিকলতা ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হামের সন্দেহও ছিল। অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। তাকে গত ১৩ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শক, হৃদ্যন্ত্র বিকলতা, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হামের সন্দেহজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।
শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জন প্রাপ্ত বয়স্ক, বাকিরা সব শিশু। এ নিয়ে হাসপাতালে ৬৭ জন রোগি ভর্তি রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D