জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোঃ শরিফ উদ্দীন (লিটু), সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন।

১৬ এপ্রিল বৃহস্পতিবার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১৮ জন শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটদান সম্পন্ন করে গণনা শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দীন (লিটু) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সারিঘাট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আলম, অর্থ সম্পাদক পদে মোঃ মুফিজুর রহমান এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন বলেন শিক্ষকদের প্রাণের সংগঠনের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করেছি। আশা রাখি এই কমিটির মাধ্যমে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যক্রম জোরদার হবে। আমি শিক্ষক সমিতির সাফল্য কামনা করি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট