১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
করোনাভাইরাস নামক এই মহামারীতে আবারো বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন নিজস্ব তহবিল থেকে আবারো ১৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।
মধ্য আয়ের বাংলাদেশে করোনার প্রভাবে দিশেহারা হয়ে যাচ্ছেন খেটে খাওয়া অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। পররাষ্ট্রমন্ত্রী আসন্ন রমজাস মাসকে সামনে রেখে এসব খাদ্যসামগ্রী দিচ্ছেন সিলেট-১ আসনের দিনমজুর অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে।
সিলেটের সদর উপজেলার বিভিন্ন ভাগে ভাগ করে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। ইতোমধ্যে সিলেট সদরের খাদিম নগর ইউনিয়ন, মোগলাগাও ইউনিয়ন, হাটখলা ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন, কান্দিগাও ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকায় বিতরণ সম্পন্ন হয়েছে।
তাছাড়া সিলেট সম্মিলিত নাট্য পরিষদ ও ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির মধ্যে পৌছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী।
যার মধ্যে থাকছে সাড়ে সাত কেজি চাল, আড়াই কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা কেজি লবন ৫০০, আধা লিটার তেল ও ১টি সাবান। যার ফলে এই দিশেহারা ফ্যামিলি কিছুদিনের জন্য হলেও স্বস্তি পাচ্ছে।
উল্লেখ্য, ইতোপূর্বে পররাষ্ট্রমন্ত্রী নিজস্ব তহবিল থেকে সিলেটের ৫৫০টি অসহায় পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন।
তাছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একান্ত প্রচেষ্টায় সরকারের পক্ষ থেকে ‘আড়াই হাজার’ পরিবার পেয়েছিলো খাদ্যদ্রব্য, সিলেট সিটি কর্পোরেশনের জন্য তিনি তার হস্তক্ষেপে বরাদ্দ হয়েছিলো ১শত মেট্রিক টন চাল ও সিলেট সদরের জন্য বরাদ্দকৃত ছিলো ৭৩ মেট্রিক টন চালসহ ডাল, পেয়াজ, তেল, সাবান। প্রতিটি বরাদ্দ আলাদাভাবে দেয়া হয়েছে উল্লেখিত ইউনিটে।
সিলেটের সাধারণ জনগনের পাশে নির্বাচিত হওয়ার পর থেকেই মাথার উপর ছায়া হিসেবে আছেন ড. আব্দুল মোমেন। লকডাউনে থাকা অতাবস্থায়, সাধারণ পরিবারের সদস্যদের যেনো বাইরে বের হতে না হয় এবং খাদ্যাভাব দেখা না দেয় তাই সরকারি অনুদানের পাশাপাশি একান্ত নিজস্ব তহবিল থেকেও বার বার চেষ্টায় আছেন খাদ্যসামগ্রী দেয়ার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D