১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
প্রতিবেশীর বাড়ি যাওয়ায় করোনা সন্দেহে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে গ্রাম ছাড়া করেছে ছেলেরা। অসহায় বৃদ্ধা মা খাবার আর আশ্রয়ের জন্যে যাচ্ছেন মানুষের দারে দারে। রাত্রিযাপন করছেন খোলাকাশের নিচে।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে শাল্লা উপজেলার হবিবপুর ইউপির নিয়ামতপুর গ্রামে। মৃত অক্ষয় দাসের ৯০ বছরের বিধবা স্ত্রী অমৃতবালা দাসকে করোনা রোগী সন্দেহে গ্রাম ছাড়া করেছে তার দুই ছেলে যোগেশ দাস ও রণধীর দাস। গত ১২ এপ্রিল ওই বৃদ্ধা নারীকে গ্রাম ছাড়া করা হয় বলে জানা যায়। এরপর তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
অসহায় অমৃতবালা দাস জানান, ঢাকা থেকে পাড়ায় কোন প্রতিবেশি গ্রামে আসছে। ছেলেদের অভিযোগ বৃদ্ধা মহিলা প্রতিবেশির বাড়ীতে গেছেন। তাই তার শরীরে করোনাভাইসার চলে আসছে। এতে পরিবারের সবাই আক্রান্ত হতে পারে। তাই তার দুই ছেলে ও ছেলেও বউরা তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। ছেলেরা ও প্রতিবেশিরা বৃদ্ধা মহিলাকে গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেছে।
তাই নিরুপায় হয়ে গ্রাম থেকে বের হয়ে এছেছেন বলে জানান বৃদ্ধা অমৃতবালা। আশ্রয়হীন অবস্থায় মানেবতর জীবনযাপন করছেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য সুব্রত সরকার। এ ব্যাপারে তিনি বলেন ঘটনাটি অমানবিক। আমি খোঁজ খবর নিচ্ছি। সহযোগিতার চেষ্টা করব।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করেছি এবং তার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠাবেন বলে তিনি জানান।
উল্লেখ যে, নিয়ামতপুর গ্রামে সম্প্রতি ঢাকা থেকে পরিবার নিয়ে আসেন অমরচাঁদ দাস। তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১২ এপ্রিল কে বা কারা গুজব ছড়ায় ওই বৃদ্ধা নারী তাদের বাড়ি গিয়ে চা পান খেয়েছেন। তারপর থেকেই তার ছেলেরা ও পাড়া প্রতিবেশী তাকে গ্রাম ছাড়া করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D