এবার মৌলভীবাজার জেলা অবরুদ্ধ ঘোষণা (লকডাউন)

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

এবার মৌলভীবাজার জেলা অবরুদ্ধ ঘোষণা (লকডাউন)

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবার মৌলভীবাজার জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। ১৩ এপ্রিল আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এ তথ্য জানান।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, মৌলভীবাজার জেলাকে আজ বিকাল ৫টার পর থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে জেলায় প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। নির্দেশনার বাস্তবায়ন করবে পুলিশ প্রশাসন।
তিনি আরও বলেন, এই জেলায় জনসাধারণের আসা যাওয়া নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মৌলভীবাজার জেলায় প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা যাওয়া করা যাবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
এর আগে শনিবার সিলেট ও রবিবার সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।প্রসঙ্গত, সম্প্রতি মৌলভীবাজারের রাজনগরে সম্প্রতি এক পান দোকানদার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট