১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
সিলেটে এক প্রসূতি মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের গাইনী বিভাগে ভর্তি রয়েছেন। ওই মহিলা ৪ দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়ে একটি সন্তান প্রসব করেন। এরপর তার করোনা উপসর্গ দেখা দিলে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে
রে পরীক্ষা করা হয়। সোমবার সকালে তার করোনার পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতালের গাইনী ওয়ার্ড বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা চলছে। তিনি বলেন, ওই মহিলা সুনামগঞ্জে
যাদের সংস্পর্শে ছিলেন-তাদেরকে কোয়ারেন্টিনে রাখতে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। শিশুটি সুস্থ আছে বলে জানান ডা: আনিসুর।
এর আগে সিলেট বিভাগে আরো চার জনের করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে ৫ জন করোনায় আক্রান্ত হলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D