১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের ওসমানী নগরের কুরুয়া চৌধুরী বাড়ি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুজিবুর রহমান চৌধুরী ও তার স্ত্রী রুকিয়া খানম চৌধুরী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে মারা যান মুজিবুর রহমান চৌধুরী। আর ৩ এপ্রিল মারা যান তার স্ত্রী। সিলেট মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এসএমসিসি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড.তৌফিক রহমান চৌধুরীর বাবা-মা।
এদিকে, মরহুম মুজিবুর রহমান চৌধুরী ও মরহুমা রুকিয়া খানম চৌধুরীর মৃত্যুতে গভির শোক জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন । নেতৃদ্বয় তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D