১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী। সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে, উন্নত রাষ্ট্রগুলোতে মৃত্যুর মিছিল চলছে। এর প্রাদুর্ভাব থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে সারাদেশে সরকারি ভাবে বিভিন্ন বাঁধা নিষেধ জারি করেছেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে।’
বুধবার বিকেলে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে দারুল উলুম মাদ্রাসা মাঠে ৬০টি অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তৈল বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘করোনা থেকে জনগণকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সিলেট জেলা পুলিশের অর্ন্তভুক্ত সকল থানা পুলিশ দিনরাত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিদিন জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী যাতে করে জনসাধারণ লকডাউন মেনে চলেন এজন্য মাঠ পর্যায়ে পুলিশ সিলেটের সকল গুরুত্বপূর্ণ এলাকার বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে পুলিশের কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ সুপার কানাইঘাটে খেয়া ঘাট বেদে পল্লী এবং পৌরসভার রায়গড় গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম’র সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর হেডকোয়ার্টার লুৎফুর রহমান, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, ওসি তদন্ত আনোয়ার জাহিদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম জানিয়েছেন, ‘আজ প্রায় একশত পঞ্চাশ পরিবারের মাঝে পুলিশ সুপার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার একেবারে অসহায় দরিদ্রদের চিহ্নিত করে আমরা আরো সাড়ে ৩’শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D