১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
সুনামগঞ্জের জগন্নাথপুর করোনা পরিস্থিতির কারণে প্রায় অচল হয়ে পড়েছে। সারা দেশের মতো জগন্নাথপুরে সুনসান নিরবতা বিরাজ করছে। প্রাণচাঞ্চল্য জগন্নাথপুর এখন প্রায় জনশুন্য অবস্থায় রয়েছে। সরকারি নির্দেশনার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। নেই কোন কর্ম। গৃহবন্দি মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। যদিও করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারি ও বেসরকারি ভাবে সাধ্য মতো প্রদান করা হচ্ছে ত্রাণ সামগ্রী। বেশির ভাগ এসব ত্রাণ সামগ্রী পাচ্ছেন নি¤œ আয়ের দিনমজুর গরীব মানুষরা। কমবেশি সরকার ও মানুষের সাহায্য পেয়ে গরীব মানুষরা কোন রকমে জীবিকা নির্বাহ করলেও মহা বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের লোকজন। তাঁরা কারো কাছে সাহায্য চাইতে পারছেন না আবার সইতে পারছে না। এর মধ্যে অনেকে প্রবাসী পরিবারও রয়েছেন। যাদের সংসার চলতো প্রবাসী স্বজনের টাকায়। করোনার কারণে বিদেশী মুদ্রা না আসায় তারা বিপাকে আছেন। এদিকে-ধনীরা সব সময়ের মতো এখনো বিলাস বহুল জীবন-যাপন করছেন। তাদের কোন সমস্যা নেই। গরীবদের সরকার ও মানুষ সাহায্য করছেন। শুধু মধ্য বিত্তরাই পড়েছেন মহা বিপাকে বলে মধ্যবিত্ত পরিবারের একাধিক মানুষ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D