সিলেটে প্রথমদিনে পিসিআর ল্যাবে ১১৬ জনের নমুনা সংগ্রহ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

সিলেটে প্রথমদিনে পিসিআর ল্যাবে ১১৬ জনের নমুনা সংগ্রহ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১ ঘন্টায় ১১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকেলে আরও নমুনা আসতে পারে বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়।

সিলেট প্রতিদিনকে তিনি জানান, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত মোট ১১৬ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে কোভিড-১৯ পরীক্ষার জন্য স্থাপিত পিসিআর ল্যাবের উদ্বোধনকালে ওই ল্যাবে জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন তিনি মোবাইলে ভিডিওকলের মাধ্যমে বর্ক্তৃতা প্রদানকালে এ সহযোগিতার আশ্বাস দেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের জেলা প্রশাসন, সিটি কর্তৃপক্ষ ও চিকিৎসকদের  অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসময় সিলেটের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম পররাষ্ট্রমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনার প্রচেষ্টায়ই আমরা সিলেটে করোনা পরীক্ষার ব্যবস্থা পেয়েছি।

পরে হাসপাতাল পরিচালক ল্যাবের সরঞ্জাম চাহিদা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রীকে বলন, আমাদের কাছে এখন ১ হাজারের উপর কিট মজুদ আছে। তবে আমাদের এন-৯৫ মাস্কের কিছুটা সঙ্কট রয়েছে।

চাহিদা শুনে পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণলায়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সেগুলো পূরণের আশ্বাস প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট