১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটি গত ২৩ মার্চ ২০২০ থেকে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে অগ্রগতি জানতে সোমবার (৫ এপ্রিল ২০২০) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।
এতে শিক্ষকগণ জানান, শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়েই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন কোর্সে উপস্থিতির সংখ্যা ৬০ থেকে ৮০ ভাগ। তারা Zoom, Google classroom সহ বিভিন্নভাবে এ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বৈশ্বিক এই দুর্যোগময় মুহূর্তে সকলের মিলিত প্রচেষ্টায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় লিডিং ইউনিভার্সিটির সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন ড. রাগীব আলী।
এ শিক্ষাকার্যক্রমের মান নির্ণয়ের জন্য ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন উপাচার্য বনমালী ভৌমিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D