মানব কল্যান যুব ফোরাম সিলেট’র ১ বছর পূর্তি

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

মানব কল্যান যুব ফোরাম সিলেট’র ১ বছর পূর্তি

৪ এপ্রিল ২০২০, শনিবার : আর্ত মানবতার সেবায় সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডে গঠন করা হয় “মানব কল্যান যুব ফোরাম সিলেট”। করোনা ভাইরাস মোকাবেলায় এই স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট নগর ও গ্রামগঞ্জে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সিলেটের বিভিন্ন অঞ্চলের মুমূর্ষু রোগীদের তারা রক্তদাতা সংগ্রহ করে দেয় ও সিলেটে বিভিন্ন সময় সেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করে থাকে। আজ এই সামাজিক সংগঠনের ১ বছর পূর্তি। সংগঠনটি অন্যান্য কাজেও পিছিয়ে নেই। গত বছর গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, দুটি ঈদে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ(খাতা কলম) বিতরণ করে। যা বেশ প্রশংসিত হয়।

করোনা ভাইরাস বিষয়ে অতঙ্কিত না হয়ে বারেবারে হাত সাবান দিয়ে ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটেরাইজার ব্যবহার করতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, জ্বর-সর্দি-কাশি হলে ডাক্তার বা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার আহবান জানিয়ে প্রচারনা চালাচ্ছে আর্ত মানবতার সেবায় স্বেচ্ছাসেবী এই সংগঠন “মানব কল্যান যুব ফোরাম সিলেট”

এই সংগঠনের পক্ষ থেকে নগরীর নির্ধারিত স্থানেগুলোতে টিউবয়েলের সাথে সাবান দিয়ে জনসাধারনের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, শহর ও গ্রামে হ্যান্ড স্যানিটেরাইজার, মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।

“মানব কল্যান যুব ফোরাম সিলেট”-এর সভাপতি আসাদ আহমদ স্বপন জানান,নিজ এলাকায় জীবানু নাশক স্প্রে করা হয়েছে, খাদ্য সামগ্রী, লিফলেট বিতরন করেছি এবং নগরের নির্ধারিত স্থানেগুলোতে টিউবয়েলের সাথে সাবান দিয়ে জনসাধারনের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের প্রত্যেক সদস্যরা এক প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। আমাদের একটাই লক্ষ্য এলাকায় কোন মানুষ যেন অনাহারে না থাকে। আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।

“মানব কল্যান যুব ফোরাম সিলেট”-এর সাধারন সম্পাদক আহমেদ তামিম জানান, শহর ও গ্রামে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটেরাইজার, মাস্ক এবং সাবান বিতরন অব্যাহত রয়েছে এবং এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ার প্রথম থেকেই এখন পর্যন্ত এই কার্যক্রম চলছে এবং করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত মানুষের জন্য আমাদের এই মানবিক কার্যক্রম চলবে।

মানব কল্যান যুব ফোরাম সিলেট-এর দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেনঃ

সভাপতিঃ আসাদ আহমদ স্বপন, সহ-সভাপতিঃ আফসার চৌধুরী, সহ-সভাপতিঃ সাদ উদ্দিন জাবেদ, সাধারন সম্পাদকঃ আশরাফ উদ্দিন তামিম, সহ-সাধারন সম্পাদকঃ নাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদকঃ মাহিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল মুমিত শামীম,অর্থ সম্পাদকঃ সাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদকঃ জোহান আহমদ, প্রচার সম্পাদকঃ দেলওয়ার হোসেন, দফতর সম্পাদকঃ সজী আহমেদ, সহ-দফতর সম্পাদকঃ রেদোয়ান আহমেদ। সদস্যঃ শাহরিয়ার রহমান জোনাক, নাবিল, সাকিব, কয়েছ আহমদ, রুমন, রিফাত, রেজা, মনির, মোশফিক, রাশেদ, রাহিদ, শেখ রোহেল, মোসাদ্দেক, প্রবাসী সদস্যঃ রাজীব, শাকিল, কলিমদাত লুৎফর, রেজয়ানা, মিনহাজ, ফেরদৌস, পিয়াল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট