জৈন্তাপুর উপজেলার সারীঘাটে দারিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

জৈন্তাপুর উপজেলার সারীঘাটে দারিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট এলাকার কয়েকটি গ্রামের হতদারিদ্র অসহায় ঘর বন্ধি মানুষের মধ্যে সারীঘাট যুব সমাজের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, সাবান ও মাস্ক।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল অাহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, সারীঘাট যুব সমাজের সেচ্ছাসেবী সিরাজুল ইসলাম, আব্দুস শুকুর, মোঃ ফারুক আহমদ আজাদ, বিজেন চন্দ্র দেব, আবু তাহের, গোপেশ চন্দ্র দেব, রিন্টু চন্দ্র পাল, আবুল হোসেন, জমির, আলী আকবর, হাবিবুর রহমান, মোশাহিদ আলী, সুশেন চন্দ্র দেব, মোতাহের হোসেন, প্রমুখ ৷

এসময় তারা সারীঘাট যুব সমাজের মত সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান ৷

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট