১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়েছেন গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ ধরনের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে সহযোগিতার জন্য সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডে গঠন করা হয় মানব কল্যান যুব ফোরাম সিলেট ‘খাদ্য ফান্ড’।
গত কয়েকদিন থেকে সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে মানব কল্যান যুব ফোরাম সিলেট।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরতলী কল্লগ্রামে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সংবাদ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম ইউ জায়গীরদার।
এসময় কল্লগ্রামের স্থানীয় ২২ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও তৈল।
এসময় উপস্থিত ছিলেন রেজিয়া খাতুন, নূরজাহান বেগম, জাহান আরা জায়গীরদার, সালমা বেগম, মোছাম্মৎ কাশ্মেরী, কুটু মিয়া, সমছু উদ্দিন, নাহিয়ান, ফারহান, অরণি প্রমুখ।
সাংবাদিক নিজাম ইউ জায়গীরদার জানান, মানব কল্যান যুব ফোরাম সিলেট এর পক্ষ থেকে পর্যায়ক্রমে সিলেটের গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত শৃঙ্খলার সাথে খাদ্য সামগ্রী বিতরন করায় স্থানীয়রা প্রশংসা করেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D