১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বুধবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কলোনীতে গরীব, অসহায়, দুস্থদের মাঝে ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের নিজস্ব উদ্যোগে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি ডাল রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদও দপ্তর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) এহসান চৌধুরী, অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ সেলিম মিয়া প্রমুখ।
এছাড়া, এসএমপি’র উদ্যোগে শহরের প্রতিটি পয়েন্টে, আবাসিক এলাকার প্রতিটি অলিতে গলিতে কোভিড-১৯ সংক্রান্তে মাইকিং করে প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D