১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজিব আহমেদ ভুইঁয়া(৩৪) নামের জগন্নাথপুরের এক প্রবাসী। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাড়ে তিন বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন রাজিব।
নিহত রাজিব জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুইঁয়ার একমাত্র পুত্র।
পারিবারিক সূত্র জানায়, এলাকায় সুপরিচিত শফিকুল ইসলাম ভুইঁয়ার একমাত্র পুত্র রাজিব আহমেদ ভুইঁয়া ভারতের রাজধানী দিল্লিতে পড়ালেখা করেন। সিলেট নগরের পীরমহল্লায় বসবাসকারী শফিকুল ইসলাম ভুইঁয়া বর্তমানে সিলেটে নিজ বাসায়ই অবস্থান করছেন। একমাত্র পুত্রকে হারিয়ে পরিবারে শোকে মুহ্যমান।
রাজিবের অকাল মৃত্যুতে জগন্নাথপুরেও শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D