১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০
৩০ মার্চ ২০২০, সোমবার : সিলেট নগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি , সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য সাবেক পিপি, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এডভোকেট আব্দুল মালেক আর নেই । রবিবার সন্ধ্যায় তিনি নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি….রাজিউন)।
তিনি বেশ কয়েক বছর ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস দিতেন। এক সময়ের দাপুটে বাম রাজনীতিক মালেক সকল মহলে কমরেড মালেক হিসেবেই ব্যাপক পরিচিত ছিলেন। কয়েক বছর আগে তাঁর স্ত্রীও ইন্তেকাল করেন। মালেক ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভগ্নিপতি।
ব্যাংকার জাবেদ আহমদ জানান, মরহুমের নামাজের জানাজা সোমবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র) মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, জামাতা, নাতি নাতনি রেখে গেছেন। উল্লেখ্য নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন ৮ দলীয় ঐক্যজোটের নেতা কমরেড আব্দুল মালেক সিলেটের রাজপথের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। নব্বইয়ের পরবর্তী সময়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সরব উপস্থিতি ছিল।
সাবেক অর্থমন্ত্রীর শোক : সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিশেষ পিপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট আ,লীগের শোক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপত সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিশেষ পিপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক অ্যাডভোকেটর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান মরহুমের আত্মার মাগফিরাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D