সিলেটে অসুস্থ ফিনল্যান্ড নাগরিক হাসপাতালে

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

সিলেটে অসুস্থ ফিনল্যান্ড নাগরিক হাসপাতালে

নিজাম ইউ জায়গীরদার : সিলেট নগরীর মীরবক্সটুলায় সড়কের পাশে অসুস্থ হয়ে পড়েছিলেন ফিনল্যান্ড নাগরিক মি. মার্কু (৪৫)। তিনি প্রায় দুই মাস আগে বাংলাদেশ ঘুরতে এসেছিলেন। শনিবার বিকাল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে সেখানে ভীড় করেন সাংবাদিক’সহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে এসে অ্যাম্বুলেন্স কল করে। শরীরে করোনার সংক্রমণ থাকতে পারে, এই আশঙ্কায় অসুস্থ বিদেশি নাগরিককে গাড়িতে তুলতে অ্যাম্বুলেন্সের চালক ছাড়া কেও এগিয়ে না আসায় অনেক সময় নষ্ট হয়। পরে জনসাধারণের মধ্যে থেকে দু’একজনের সাহসী ভূমিকায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ফিনল্যান্ডের ওই যুবকের নাম মিঃ মার্কু (৪৫)। প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন তিনি। মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, “আজ বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের অপজিটের এয়ারটেল অফিসের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ফিনল্যান্ডের ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিলেট সিটি করপোরেশনের একটি দল ঘটনাস্থলে জীবাণুনাশক ছিটায়। সম্ভাব্য করোনাভাইরাস প্রতিরোধে এ জীবাণুনাশক ছিটানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট