সিলেটের যুক্তরাজ্য প্রবাসী মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না, আইইডিসিআর

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

সিলেটের যুক্তরাজ্য প্রবাসী মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না, আইইডিসিআর

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার : সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল (সদর হাসপাতাল)-এর আইসোলেশন সেন্টারের কোয়ারেন্টাইনে মৃত্যুবরণকারী যুক্তরাজ্য প্রবাসী মহিলা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেননা। মঙ্গলবার দুপুরে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে এমন তথ্য জানা গেছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় সিলেট সংবাদ‘কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে বর্তমানে দুই জন পুরুষ কোয়ারেন্টাইনে রয়েছেন। এখান থেকে সোমবার তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

রবিবার ভোর ৪টায় হাসপাতালের আইসোলেশন সেন্টারের কোয়ারেন্টাইনে থাকা ওই মহিলার মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তাকে নগরীর মানিকপীর (রঃ) কবরস্থানে দাফন করা হয়। মহিলার মৃত্যুর পর তার যুক্তরাজ্য প্রবাসী স্বামী ও দুই স্বজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট