মৌলভীবাজারে করোনা আতঙ্কে বিয়ে বন্ধ, কমিউনিটি সেন্টার সিলগালা

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

মৌলভীবাজারে করোনা আতঙ্কে বিয়ে বন্ধ, কমিউনিটি সেন্টার সিলগালা

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কমিউনিটি সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার রহিমপুরের লিসা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জনা যায়, সরকারের আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে লোকসমাগম করায় মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ে বন্ধ করে দিয়ে কমিউনিটি সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশেকুল হক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পরও সরকারি আদেশ অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট