১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে প্রধান গেইটে রিকশাচালক ও অটো গাড়ি চালকদের মাঝে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান ও মাস্ক বিতরণ করা হয় এবং পাশাপাশি জনসচেতনতা ক্যাম্পেইন করা হয়। বৃহস্পতিবার রাতে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মো. তৌহিদুজ্জামান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইউশা রশিদ ইফাজ বলেন সারাবিশ্বে করোনা ভাইরাসের যে ভয়াবহ বিস্তার চলছে এবং আমাদের দেশে সরকারের তাৎক্ষনিক ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে ও মানুষের অসচেতনতা জনগণকে যে অসহায় করে তুলেছে তার বিপরীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই কর্মসূচি গ্রহণ করেছে। সেই লক্ষ্যে ছাত্র ফ্রন্ট বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় গেইটে অটো চালক, রিকশা ড্রাইভার এবং পার্শ্ববর্তী এলাকায় জনসচেতনা কার্যক্রম, মাস্ক ও সাবান বিতরণ করেছে। শুক্রবারও এই কার্যক্রম চলবে। উক্ত কার্যক্রম সফল করতে ও ব্যয়ভার বহনে সকলের এগিয়ে আসার আহবান জানান তারা।
এছাড়া নেতৃবৃন্দ বলেন, সরকার থেকে সময়মত প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার ফলে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তা মোকাবেলা করতে রাষ্ট্রীয় অর্থায়নে সন্দেহভাজন সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা ও করোনা আক্রান্তদের চিকিৎসা, সাধারণ ও নিম্নবিত্ত মানুষের মধ্যে কার্যকর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চিকিৎসা কার্যে জড়িতদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, সরকারি বেসরকারি মেডিকেলে পর্যাপ্ত আইসিইউ ইউনিট খোলা ও ভেন্টিলেশনের ব্যবস্থা ইত্যাদি পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দ শিক্ষার্থীদেরকে দেশের এ সংকটে এগিয়ে আসার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D