১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
১৬ মার্চ ২০২০, সোমবার : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে রবিবার দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে। বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বন্দরবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তারা পথচারী’সহ বিভিন্ন দোকানে করোনাভাইরাস থেকে বাঁচতে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রচারপত্র বিলি করেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আশিক উদ্দিন চৌধুরী নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে আজ বিপর্যয় নেমে এসেছে। বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যের ঊর্ধ্বে মানুষের জীবন রক্ষায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি ঘোষণা করেছে। মানুষের এ বিপদের মুহুর্তে দেশের মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।
এসময় সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, নিহার রঞ্জন দে ও ফাত্তাহ বকশী, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, মুকুল আহমদ মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী।
সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম ও শামীম আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির একেএম তারেক কালাম, জেলা ও মহানগর বিএনপি নেতা মুফতী নেহাল উদ্দিন, আফজাল উদ্দিন, সাঈদুর রহমান বুদুরি, সোহেল বাসিত, আফম কামাল, আল মামুন খান, আব্দুল মালেক, লোকমান আহমদ, নাজির হোসেন, শফিকুর রহমান টুটুল, জিয়াউর রহমান দিপন, ময়নুল হক স্বাধীন, জাবেদুল ইসলাম দিদার, আলমগীর কবির মুন্না, জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে থেকে লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, কয়েস আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও ওসমান গনি, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন লস্কর ও আলী আকবর রাজন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদ মুক্তার, ল’কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আহমদ ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাসান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, মহানগর কৃষক দলের সদস্য সচিব মারুফ আহমদ টিপু, শ্রমিক দল নেতা মাসুক এলাহী ও ফয়সল আহমদ প্রমূখ।



EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D