১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
সিলেট নগরের মোগলাবাজার থেকে অপহৃত জাবেদুর রহমান জাবেদকে (৩০) রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে আশুলিয়ার জামগড়া থেকে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছিল; তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিএমপির তুরাগ থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট মেট্রোপলিটনের মোগলাবাজার থানা পুলিশ।
অপহৃত জাবেদ মোগলাবাজারের গোটাটিকরের আখতার হোসেনের ছেলে। গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। এর পরদিন তার পরিবারের সদস্যরা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওইদিনে তার বাবার ফোনে কল করে ছেলের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করা হয়।
বিষয়টি তিনি পুলিশে অবহিত করলে এসআই রাজীব কুমার রায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান চিহ্নিত করে একদল পুলিশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। ডিএমপির আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে রাব্বী (১৯) নামের ওই অপহরণকারী চক্রের সদস্যকে তারা আটকও করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই জাবেদকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাব্বি তার সহযোগি কয়েকজনের নাম প্রকাশ করেছে। এছাড়া জাবেদকে আটকে রেখে মারধরের পাশাপাশি তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকাও দাবি করেছে। পুলিশ মঙ্গলবার তাদের সিলেট নিয়ে আসে। এ বিষয়ে জাবেদের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় রাব্বিকে আদালতের পাঠানো হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D