১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহার এবং ময়মনসিংহের হালুরঘাটে যাওয়ার পথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় সিলেট মদন মোহন কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমেদ মোক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মকসুদুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সাহান আল মাহমুদ খান, লিমন আহমদ, ইব্রাহিম খলিল, কামরান উদ্দিন অপু, ফজলে রাব্বী।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, নাজিব আহমদ, ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ফরহাদ আহমদ রাজা, ইমামুল হক হোসেন, মো. সুহেল আহমদ, বেলাল আহমেদ, সদস্যরা হলেন, নোবেল হোসেন ছাইম, ফেরদৌস আহমদ, মো. রায়হান আহমেদ, আব্দুল খালিক, জিবরান আহমদ, শাহ ওলিদ, ফাহিম উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D