১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে চলা সংঘর্ষ থামাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টার দিকে সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল নেছা (৫০) উপজলার সাদিপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তিনি সংঘর্ষে জড়ানো ইমন ও আজিজুলের চাচী। সংঘর্ষ চলাকালে ছুলফির আঘাত আরিফুনের বুকে লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D