সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে জিএসসি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে জিএসসি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র নেতৃবৃন্দ।

মঙ্গলবা দুপুরে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পথ আলোকিত ও বর্ণিল হবে, একই সাথে প্রবাসীদের স্বার্থেও তারা কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু। জিএসসি নেতৃবৃন্দের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফী সুহেল আহমদ, জেএসসি সাউথ ইস্ট রিজিওনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, যুক্তরাজ্যের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর সদরুজ্জামান খান, জেএসসি সদস্য জয়দেব শেখর রায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট