সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মশিউর

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মশিউর

সিলেটের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। তিনি বর্তমান কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের স্থলাবিষিক্ত হচ্ছেন, আর মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। পরে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট