১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
সাহেদ আহমদ : প্রজন্ম স্পোটর্স এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্লাবের সদস্য, ধরাধরপুর নিবাসী কাতার প্রবাসী শাহীন মিয়ার একমাত্র ছেলে কলেজ ছাত্র মোঃ আরিয়ান আহমদ (২১) গত ২৩ ডিসেম্বর রাত ১১.৩০ মিনিটর সময় সিলেট নগরী আখালিয়া এক বিবাহ অনুষ্ঠান থেকে দক্ষিণ সুরমার ধরাধরপুরস্থ বাড়ী ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নগরীর একটি হাসপাতালে প্রেরণ করা হলে তার অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে ঢাকা এপোলো হসপিটাল রাতে প্রেরন করা হয়। এই সময় তার প্রচুর রক্ষকরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৭ ডিসেম্বর রাত ৮ঃ৩০মিঃ এর সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন( ইন্না লিল্লাহি……………রাজিউন)।
এদিকে আরিয়ান আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী তার বাড়ীতে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার অকালে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রজন্ম স্পোটর্স এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, আরিয়ানের এই অকাল মৃত্যু মেনে নেওয়ার মত নয়। অকালে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D