শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করে নাদেলের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করে নাদেলের আবেগঘন স্ট্যাটাস

নিজাম ইউ জায়গীরদার : শুক্রবার (২৭ ডিসেম্বর ) ভোর ৪টা ৫৫মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর নিজের একাউন্ট থেকে আওয়ামী লীগের নবগঠিত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল একটি লেখা পোস্ট করেন। নিচে তার ফেসবুক একাউন্টে পোস্ট করা স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল।

পোস্টে শফিউল আলম চৌধুরী নাদেল লিখেছেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্কুল জীবনেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবিলা করে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছিল। সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি।’’

‘‘জীবনে কখনো ভাবিনি, আমার আদর্শের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে সংযুক্ত হব। আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমার মত তৃণমূলের একজন নগণ্য কর্মীকে যে মূল্যায়ন করেছেন তাতে আমি উচ্ছ্বসিত, উজ্জীবিত। মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে আধুনিক বাংলাদেশের রূপকার, প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

শফিউল আলম নাদেল আরো লিখেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন বাস্তবায়নই আমার অঙ্গিকার। নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কতৃত্ব নয় দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে বিকশিত করবো ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’’

শফিউল আলম চৌধুরী নাদেল সদ্য বিলুপ্ত সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবার মহানগর আওয়ামী লীগের কোন দায়িত্ব না পেলেও হাইকমান্ডের সুদৃষ্টি ও পছন্দের নেতা হিসেবে তিনিই হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক!

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট