সিলেট সিটি বাস সার্ভিসের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

সিলেট সিটি বাস সার্ভিসের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সিলেটে সিটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় নগর ভবনে নগর এক্সপ্রেস সিটি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট