১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
সিলেটের নবগঠিত বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালকে নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারহানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৪২ ধারার (১) উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হলো।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক বিশ্বনাথ পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল জানান, আমি এ ব্যাপারে অফিসিয়াল ভাবে এখনও কোন আদেশ পাইনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D