৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ভাংচুরের ঘটনায় টিটু চৌধুরীসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে নগরীর শাহপরাণ থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
মামলায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীকে প্রধান আসামী করা হয়েছে। ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞতানামা আরো ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। মামলায় ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে ঘুমন্ত অবস্থায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর নেতৃত্বে ২০/২৫ জনের একদল সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী হোস্টেলে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এতে কলেজ হোস্টেলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় ওই দিন রাতে শাহপরান থানায় কলেজ কর্তৃপক্ষ একটি জিডি করে। এ ঘটনায় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার চার দিন পর রোববার থানায় নিয়মিত মামলা দায়ের করা হলো।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে এমসি কলেজ ছাত্রবাসে ব্যাপক ভাংচুর করা হয়। টিটু চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের একাংশ ওই হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওইদিনই কলেজ কর্তৃপক্ষ শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে কলেজ কর্তৃপক্ষ। এর চারদিন পর রোববার বিকেলে কলেজ অধ্যক্ষ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তিনি জানান ভাংচুরের দিন জালালাবাদ থানা পুলিশ কুমারগাও থেকে ৭ জনকে আটক করেছিলো। এছাড়া আমরা আনোয়ারুল ইসলাম নামে একজনকে ওইদিনই আটক করি। এই আটজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কুমারগাঁও থেকে আটককৃত সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের ছেলে সোহাগ মিয়া, দিরাই উপজেলার কাউয়াজুড়ি গ্রামের আকিল আলীর ছেলে সুমন এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যরে ছেলে সৌরভ আচার্য্যকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সকলে এম সি কলেজের ছাত্র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D