১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০
৩ জুলাই ২০২০, শুক্রবার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার।
শুক্রবার (৩ জুলাই) সকাল সোয়া ১০টায় ৭৮ বছর বয়সে এম এ হক পরলোক গমন করেন।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম এম এ হক সিলেট বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা সিলেটের নেতাকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এম এ হকের সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। সিলেটবাসীর মতো আমিও এই শীর্ষ নেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
বিএনপি নেতা নিজাম উদ্দিন জায়গীরদার শোকবার্তায় মরহুম এম এ হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তুপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D