প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন নোমান

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন নোমান

সিলেটের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বরইকান্দির গাঙু এলাকার মৃত কবির মিয়ার ছেলে নোমান আহমেদ। গত ২৮ এপ্রিল ঐ গণমাধ্যমে ‘‘লকডাউনের মধ্যেও টেকনিক্যাল রোডে চলছে মাদক ব্যবসা’’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দক্ষিণ সুরমার পলিটেকনিক্যাল রোডে কাজিরবাজার ব্রীজের নিচে ও পলিটেকনিক্যালের সামনে নোমানের নেতৃর্ত্বে চলছে মাদক ব্যবসা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নোমান আহমেদ বলেন, এলাকার কথিপয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের অপতৎপরতার প্রতিবাদ করার কারণে উল্টো তাকে অপরাধী বানানোর অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে মাদক ব্যবসায়ীরা। এলাকার মাদক ব্যবসায়ীরা মিথ্যা তথ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। নোমান প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা তদন্ত করে প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। নোমান আরো বলেন, তিনি রাজনৈতিক ভাবে সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের ২৫ নং ওয়ার্ডের যুগ্ম-সম্পাদক ও সাবেক ইয়ং ফ্লাওয়ার ক্লাবের ক্রীড়া সম্পাদক। তিনি সিলেট নগরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সমাজ ও আইনের চোখে তাকে অপরাধী বানানোর হীন অপপ্রয়াস চালানো হচ্ছে। তিনি প্রকাশিত সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট