১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : পূর্ব শত্রুতা ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবাদের জের ধরে সিলেট নগরীর নয়াসড়ক এলাকাস্থ মিরবক্সটুলায় বাহাদুরি দেখাতে এসেছিলেন দুই যুবক। কিন্তু শাহপরান থানার খাদিমপাড়া থেকে আসা ওই দুই যুবককে স্থানীয়রা ধরে উত্তমমধ্যম দিয়েছেন। পরে পুলিশ তাদেরকে আটক করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে নয়াসড়ক এলাকার মিরবক্সটুলায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- খাদিমপাড়ার আদিত্য ইসলাম সালমান ও রেদয়ান। এ দুজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নয়াসড়কের পার্শ্বস্থ মীরবক্সটুলায় একটি বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন দায়িত্বশীলরা। এ সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন কিছু মানুষ।
আটক সালমান বলেন আমার মামার শ্বশুরবাড়ি এই এলাকায়, তাদের লোক পূর্ব শত্রুতার জের ধরে এই নাটক সাজিয়েছে, এটা ষড়যন্ত্র ও পরিকল্পিত।
নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা জানান, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগবিতণ্ডায় জড়ায় কিছু যুবক। এ বিবাদের জেরে খাদিমপাড়া থেকে দুই যুবক নগরীর নয়াসড়ক এলাকায় আসেন। যাদের সাথে ফেসবুকে বিবাদ হয়েছে, তাদেরকে খুঁজতে থাকেন তারা। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে গণধোলাই দেয় এবং মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে ওসমানী হাসপাতালে নিয়ে গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের কাছ থেকে একটি খেলনার রিভলবার ও একটি রামদা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D