অনির্দিষ্টকালের জন্য লকডাউন সুনামগঞ্জ

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

অনির্দিষ্টকালের জন্য লকডাউন সুনামগঞ্জ

জেলায় কোভিড-১৯ এর সংক্রামণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

রবিবার বিকেল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ লকডাউনের ঘোষণা দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখতসহ জেলা প্রশাসন, সামরিক বাহিনীর, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ইতিমধ্যে সিলেট, হবিগঞ্জ জেলায় করোনা রোগী সনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জেও আজকে একজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। তাই জেলা কোভিড নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত ক্রমে সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ১১ এর ১,২ ও ৩ ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে লকডাউন করা হলো।

এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। এ লক্ষ্যে নৌপথে ও সড়ক পথে কেউ প্রবেশ প্রস্থান করতে পারবেন না। আন্ত উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধ বলবত থাকবে। সকল ধরনের গণ পরিবহণ, গণ সমাগম বন্ধ থাকবে। জরুরি পরিসেবা ও কৃষি পণ্য পরিবহন ও কৃষি কাজে নিয়োজিত সেবা, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি লকডাউনের আওতা মুক্ত থাকবে। জনস্বার্থে জারিকৃত সকল আদেশ বহাল থাকবে। রবিবার বিকেল ৫ টা থেকে এটি কার্যকর হবে। আগামী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট