সিলেটে ৪৮ জনের মধ্যে ৪৭ জনের রির্পোট নেগেটিভ, ১ জনের পরীক্ষা আবার

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সিলেটে ৪৮ জনের মধ্যে ৪৭ জনের রির্পোট নেগেটিভ, ১ জনের পরীক্ষা আবার

ওসমানী মেডিক্যাল কলেজে স্থাপিত পরীক্ষাগারে চতুর্থ ধাপে ৪৮ জনের মধ্যে ৪৭ জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনা আক্রান্ত নন। বাকী ১ জনের রিপোর্ট নিয়ে সন্দিহান রয়েছেন। তাকে আবারও করোনা পরীক্ষা করানো হবে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় সিলেট প্রতিদিনকে এ তথ্য জানান সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়।

তিনি বলেন- ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চারটি ধাপে মোট রিপোর্ট আসে ১৬৬ জনের। তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ। ৭ এপ্রিল প্রথমে আসে ৯৪ জনের। ৮ এপ্রিল ২য় ধাপে আসে আরো ২৪ জনের রিপোর্ট। ৯ এপ্রিল বৃহস্পতিবার ৩য় ধাপে আরো ৪৮ জনের নেগেটিভ আসার পর ১০ এপ্রিল শুক্রবার আরো ৪৮ জনের রিপোর্ট পাঠানো হয়েছে ঢাকায়। আজ ওই ৪৮ জনের মধ্যে ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

হিমাংশু লাল রায় বলেন, ল্যাবে এই পর্যন্ত ৩৩৯ জনের নমুনা জমা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকর পরীক্ষার রিপোর্ট আসবে। গত মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনাভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। ওসমানী হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট দেওয়া হয়েছে। এগুলো শেষ হলে আরো কিট আসবে বলে সিলেট প্রতিদিনকে জানিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট