ব্যক্তিগত গাড়িতে গণপরিবহন, ২৩ গাড়ি আটক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

ব্যক্তিগত গাড়িতে গণপরিবহন, ২৩ গাড়ি আটক

করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন চলাচল বন্ধ করেছে সরকার। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক ব্যক্তিগত গাড়িতে যাত্রীদের পরিবহন করা হচ্ছে। এসব গাড়ি ধরতে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে ২৩টি গাড়ি আটক করে ডাম্পিং করা হয়েছে।

বৃহস্পতিবার নগরের সুবিদবাজার, টুকেরবাজার তেমুখি ও আম্বরখানা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নতুন সড়ক পরিবহন আইনে মামলা দিয়ে ১৭ টি সিএনজি ও ০৩ টি ব্যাটারি চালিত টমটম, ০২ টি ব্যাটারী চালিত রিক্সা ও ০১ টি মোটরসাইকেল ডাম্পিং এর মাধ্যমে পুলিশ লাইন্সে পাঠানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবুল খয়ের, টিআই নিখিল জিবন চাকমা, সার্জেন্ট সুবির তালুকদার, সার্জেন্ট সুজন দেবনাথ, টিএসআই মোঃ ওয়াহেদ ও স্পেশাল টিম-১।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট