সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক ঢাকা’র পথে

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক ঢাকা’র পথে

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকায় নিয়ে যান তার স্বজনা। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাক্তার হোসাইন। এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। পরে রাত ১২ টার দিকে অবস্থান উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছিলো। বুধবার দুপুরে তার আরেক দফা শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। এরপর সিলেটের ডাক্তাররা সিদ্বান্ত নেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলার হাসপাতালে প্রেরন করা জন্য। রোববার জানা গিয়েছিলো সিলেটের ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর নিজের ইচ্ছে অনুযায়ী তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট