১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে মার্কেটের বিভিন্ন দোকানের কর্মচারী, স্টাফ, গার্ড সহ বিভিন্ন অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল রোববার দুপুর ১২টায় আল-হামরা শপিং সিটির নীচ তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, অসহায়দের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। আমাদের একটু সহযোগিতার মাধ্যমে অসহায়দের পরিবারগুলো একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আসুন আমরা দরিদ্রদের সাহায্যে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি। তিনি বলেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। এভাবে দেশের প্রত্যেক ব্যবসায়ী সংগঠন এগিয়ে আসলে একজন মানুষ খালি হাতে ফিরবে না। তিনি বলেন, আসুন সরকারের পাশাপাশি আমরা দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসি। তিনি সকলকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, শামসুল আলম, আব্দুল হাদী পাবেল, আমজাদ আলী, মো. আনিস, হোসাইন আহমদ, আলা মিয়া, গোলজার আহমদ, রাসেল আহমদ, কিবরিয়া হোসেন নিঝুম প্রমুখ।
করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে মহান রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত পরিচালনা করেন নাইওরপুল মসজিদের পেশ ইমাম ও খতিব নজমুদ্দীন কাশেমী।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D