সিলেটে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে একজন

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

সিলেটে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে একজন

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পর্যন্ত ৬১ জন। এর মধ্যে মহামারী এ ভাইরাস কেড়ে নিয়েছে ৬ জনের প্রাণ। সিলেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কেউ পাওয়া যায়নি। করোনাভারাসের নানা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তি সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এই রোগীকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার তার নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।

জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন মোট দুই জন। আজ শুক্রবার একজন পুরুষের রিপোর্ট সিলেটে এসেছে । তার শরীরে করোনা ধরা পড়েনি। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে নতুন করে এক পুরুষ করোনা সন্দেহে ভর্তি হওয়ায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পুণরায় দুই এ। এছাড়া হাসপাতালে ভর্তি অপর একজন নারীর অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এই নারীর পরীক্ষার রিপোর্ট আজ রাতে (শুক্রবার) অথবা আগামিকাল সিলেটে চলে আসতে পারে। এরপর জানা যাবে আশঙ্কাজনক এই নারী করোনা আক্রান্ত কি-না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট