১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে নগরীতে হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক ওষুধ বিতরণ করেছে সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ। একই সময় সড়কে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য প্রদানসহ পথচারীসহ বিভিন্ন গাড়ী চালক, রিকশাচালকদেরকে হাতও ধোয়ানো হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকায় সড়কে একদল পুলিশ সদস্য এসব বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ, কোতোয়ালী থানার এসি নির্মেলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ দেবাশিষ দে, বন্দর বাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আকবর হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D