১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
সিলেট নগরীর মেজরটিলা ও খাদিমপাড়া ইউনিয়ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক,ডেটল সাবান,লিফলেট বিতরণ করা হয়।
সোমবার দুপুরে মেজরটিলা ও খাদিম পাড়া ইউনিয়ন এলাকায় বিনামূল্যে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা ও খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা ও খাদিমপাড়া ২নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান রিপন, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা তোরাব আলী, ক্লাব সভাপতি মাসুদুর রহমান,সহ- সভাপতি আহমদ আলী খান সাধারণত সম্পাদক জয়নার আবেদিন, সুমন, সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ,আবুল বাশার, রুবেল আহমদ, সোয়েব আহমদ, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ, সাহেদ,জুনেদ মিফতা আহমদ , মুরাদ মুস্তাকিম, ডি ব্ল চৌধুরী কুমকুম প্রমুখ।
এদিকে খাদিমপাড়া ইউনিয়নের হাট-বাজার, মহল্লায়-মহল্লায় জীবাণু নাশক স্পে ছিটিয়ে জীবাণু ধ্বংস করা হচ্ছে। সোমবার (২৩মার্চ) সকালে চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ এর উদ্যোগে ইউনিয়ন এ জীবাণু নাশক স্পে ছিটিয়ে জীবাণু ধ্বংস করা হয়।
এডভোকেট আফছর আহমদ বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের শেষ নেই। তবে ভাইরাসটি থেকে রক্ষায় আপাতত সচেতনতার কোনও বিকল্প নেই। ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে হলে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে বারবার হাত ধুয়ে নিতে হবে হবে।
আমরা কাপড় ধোয়ার সাবান বিতরণ করেছি কারণ এই সাবানে প্রচুর ক্ষার রয়েছে এবং করোনা ভাইরাসের দেহ প্রোটিনের আবরণ দিয়ে গঠিত। করোনা ভাইরাস ক্ষার এর সংস্পর্শ আসলে তা মারা যায়। তাই সবাই বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধুবেন।
অপরিষ্কার হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ করা যাবে না, হ্যান্ডশেক, কোলাকুলি ও গণজমায়েত এবং সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে পরামর্শ দেন এডভোকেট আফছর।
প্রসঙ্গত, ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ মাইকিং,লিফলেট বিতরণ,ক্ষার যুক্ত সাবান বিতরণ করছেন ইউনিয়ন চেয়ারম্যান এড আফছর আহমদ।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D