করোনাভাইরাস প্রতিরোধে খাদিমপাড়া ইউনিয়নে সাবান বিতরণ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে খাদিমপাড়া ইউনিয়নে সাবান বিতরণ

২২ মার্চ ২০২০, রোববার : মহামারির আকারে ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশে এরই মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে ধীরে ধীরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত অনেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিরা কেউ বিদেশফেরত আর কেউ তাঁদের পরিবারের সদস্য। একই পরিবারের দুইজন মৃত্যুর খবর এসেছে। করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে ওয়াজ মাহফিলসহ ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনুষ্ঠান এবং সব ধরনের সভা-সমাবেশ বন্ধ রাখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এর প্রেক্ষিতে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মধ্যে সাবান বিতরণ করা হয়। রবিবার (২২ মার্চ) সকালে চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদের উদ্যোগে ইউনিয়ন পরিষদে সাবান বিতরণ করা হয়।

সাবান বিতরণকালে এডভোকেট আফছর আহমদ বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের শেষ নেই। তবে ভাইরাসটি থেকে রক্ষায় আপাতত সচেতনতার কোনও বিকল্প নেই। ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে হলে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে বারবার হাত ধুয়ে নিতে হবে হবে।

আমরা কাপড় ধোয়ার সাবান বিতরণ করেছি কারণ এই সাবানে প্রচুর ক্ষার রয়েছে এবং করোনা ভাইরাসের দেহ প্রোটিনের আবরণ দিয়ে গঠিত। করোনা ভাইরাস ক্ষার এর সংস্পর্শ আসলে তা মারা যায়। তাই সবাই ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবেন।

অপরিষ্কার হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ করা যাবে না, হ্যান্ডশেক, কোলাকুলি ও গণজমায়েত এবং সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে পরামর্শ দেন এডভোকেট আফছর।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট