১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
২২ মার্চ ২০২০, রোববার : সিলেটে করোনাভাইরাসে সন্দেহভাজন মৃত্যুবরণকারী যুক্তরাজ্য প্রবাসী মহিলাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী দাফন করা হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে নগরীর হযরত মানিকপীর(রঃ) গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে জানাযার নামাজ পড়েন আত্মীয়-স্বজনরা।
সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, ডাব্লিউএইচও’র সংক্রমণ বিধি গাইড লাইন অনুযায়ী তাকে দাফন করা হয়েছে।
রবিবার ভোর ৪টায় করোনা সন্দেহে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ভর্তি যুক্তরাজ্য প্রবাসী মহিলা মারা যান। তার বয়স হয়ে ছিল ৬১ বছর।
এদিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে মৃত্যুবরণকারী নগরের শামীমাবাদ এলাকার ওই মহিলার পরিবারের সবাইকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হবে বলে অপর এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D