১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
১৮ মার্চ ২০২০, বুধবার : সিলেট নগরীর ২২নং ওয়ার্ডের শাহজালাল উপশহরে ট্রাক চলাচল বন্ধের দাবিতে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি ও প্রবেশমুখে গেইট স্থাপনের দাবিতে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরাবরে আবেদন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) উপশহর এলাকার বাসিন্দারা পৃথক পৃথকভাবে স্মারকলিপি ও আবেদন করেন।
তারা উল্লেখ করেন, সিলেট নগরীর শাহজালাল উপশহর অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। কিন্তু স¤প্রতি সন্ধ্যার পর থেকে উপশহরের ভেতর দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তামাবিলমুখী ট্রাক চলাচল করছে। মাল বোঝাই ট্রাক সময়ে-অসময়ে উপশহরে প্রবেশ করায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অধিক বোঝাই ট্রাক চলাচল করার কারনে বিল্ডিং গুলো কাপঁতে শুরু করে। ট্রাকের বিকট হরণে বাসার শিশুগুলো কান্না শুরু করে দেয়। হৃদরোগ সহ ওই এলাকার অসুস্থ মানুষরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন। এছাড়াও পাথরসহ বিভিন্ন ধরনের মাল বোঝাই ট্রাক সময়-অসময়ে বেপরোয়াভাবে চলাচলের কারণে সন্ধ্যায় সৃষ্টি হয় যানজট, ঘটে ছোট বড় অনেক দুর্ঘটনা। এ ব্যাপারে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু তাও মানছে না ট্রাক চালকরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সময়ে অসময়ে উপশহরের মধ্য দিয়ে ট্রাক চলাচল করায় অভিজাত এলাকা পরিণত হয়েছে ভুগান্তির এলাকা হিসেবে।
তারা আরো উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা ট্রাকগুলো সোবহানীঘাট হয়ে তামাবিল না গিয়ে উপশহরের দিকে ঢুকে পড়ে। অনুরূপ তামাবিল থেকে আসা মালবাহী ট্রাকগুলো সোবহানীঘাট হয়ে না গিয়ে শিবগঞ্জ থেকে উপশহরের দিকে ঢুকে রোজভিউ পয়েন্ট দিয়ে বের হয়। যার ফলে সময়ে অসময়ে উপশহরবাসী ভুগান্তিতে পড়তে হয়।
স্মারকলিপি অনুলিপি এসএমপি ডিসি (সাউথ), ট্রাফিকের ডিসি বরাবরে প্রেরণ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া উপশহরবাসীর দাবির সাথে একাত্মতা পোষন করেন এবং ওই এলাকায় ট্রাক চলাচল বন্ধের জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদও এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
প্রবেশমুখে গেইট স্থাপনের দাবিতে স্মারকলিপি গ্রহণ করে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এলাকাবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থায়ী গেইট নির্মাণের নকশা প্রক্রিয়াধীন আছে। অচিরেই তা নির্মাণ করা হবে। তবে বর্তমানে ট্রাক বন্ধের জন্য অস্থায়ী গেইট নির্মান করতে এলাকাবাসীকে অনুমতি প্রদান করেন।
স্মারকলিপি ও আবেদনে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, মুফতি মতিউর রহমান চৌধুরী, উপশহর ব্যবসায়ী সমিতি ই-এফ ব্লক এর সভাপতি অধ্যক্ষ শামীম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, উপশহরের বাসিন্দা সাইফুর রহমান, মো. নজরুল ইসলাম, জয়নুল ইসলাম, আছাদুর রাজা চৌধুরী, মো. হেলাউর রহমান, মাওলানা মো. শাহিনুর রহমান, আলহাজ্ব আব্দুস সামাদ, সৈয়দ তালিমুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D