১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
হবিগঞ্জের লাখাইয়ে ফ্রান্স ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকাবস্থায় বিয়ে করায় নবদম্পতি’সহ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন।
এ নির্দেশ অমান্য করে জনসমক্ষে চলাচল করায় ফ্রান্স প্রবাসী ওই বরকে বুধবার বিকেলে ১০ হাজার টাকা জরিমানা করেছেন লাখাই ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার।
এর আগে হবিগঞ্জের লাখাইয়ে সরকারী নির্দেশনা না মেনে ফ্রান্স ফেরত প্রবাসী বিয়ে করায় দম্পতি’সহ পরিবারের সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল উপজেলা প্রশাসন। এছাড়া বন্ধ করা হয়েছে গত মঙ্গলবারে বৌভাত অনুষ্ঠান। নির্দেশনা না মানলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছিল।
আলোচিত এ ঘটনা ঘটেছে লাখাই উপজেলার করাব গ্রামে। ঐ গ্রামের আলাই মিয়ার ছেলে মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। ওই সময় থেকে পরবর্তী ১৫ দিন তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে সোমবার সে বিয়ে করে একই উপজেলার জিরুন্ডা গ্রামে। মঙ্গলবার দুপুরে মাসুক মিয়ার বাড়ীতে ছিল বৌ-ভাত অনুষ্ঠান। উপজেলা প্রশাসন এ খবর জানতে পেরে মঙ্গলবার করাব গ্রামে গিয়ে বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়। প্রশাসন স্ত্রী’সহ মাসুক মিয়ার বাড়ীর সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D