দক্ষিণ সুরমা থেকে চার জুয়াড়ি আটক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

দক্ষিণ সুরমা থেকে চার জুয়াড়ি আটক

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে চার পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তারা হচ্ছে-থানার গংগানগর গ্রামের মোঃ বাছির মিয়ার পুত্র মোঃ রাসেল আহমেদ (৩৫), সুনামগঞ্জের টেকেরঘাটের মোঃ বাছির মিয়ার পুত্র ও বর্তমানে সিলেট নগরীর কুশিঘাট ময়না মিয়ার কলোনীর বাসিন্দা মোঃ বাছির মিয়ার পুত্র মোঃ কয়েছ মিয়া (২২), দক্ষিণ সুরমা গংগানগর ফয়সল মিয়ার কলোনীর বাসিন্দা ও কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আব্দুল মান্নান (৫৫) এবং কুশিঘাট ময়না মিয়ার কলোনীর বাসিন্দা ও ছাতকের শিমুলতলা গ্রামের মৃত আশ্রফ আলীর পুত্র মোঃ আজির উদ্দিন (৩৮)।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ সামিউল আলম জানান, কুশিঘাট এলাকার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে আব্দুল বাছির মিয়ার চা দোকানের ভিতরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ঘাফলা গুটি ৪৮ পিস, মোবাইল ০৩টি, সীমকার্ড ০৩ টি, ০১ টি কলম, ০১টি টালী খাতা, এবং জুয়া খেলার নগদ ২,৯০০ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট