শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে ক্রীড়াঙ্গন : এমপি জ্যাকব

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে ক্রীড়াঙ্গন : এমপি জ্যাকব

ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি হয়েছে।

শেখ হাসিনা নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনের উন্নয়ন থেকে বাধ পরেনি চরফ্যাসন-মনপুরা। সারাদেশের ন্যায় চরফ্যাসনেও ক্রীড়া প্রেমীদের জন্য আধুনিক মানের শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের ধারাবাহিকতা ছিল বলেই চরফ্যাসনে এতো উন্নয়ন করা সম্ভব হয়েছে।

সোমবার বিকালে মুজিববর্ষ উপলক্ষে চরফ্যাসন উপজেলায় আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বিশ্ব নেতা ছিলেন। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অসীম।

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আমরা এসব বাধাকে মানবো না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে অবশ্যই আমরা মোকাবিলা করবো। যেভাবে রাজাকারদের নিশ্চিহ্ন করেছি, সেভাবে বাংলার বুকে বাংলার বিরোধীদেরকে নিশ্চিহ্ন করা হবে।

এ সময় উপজেলার চেয়ারম্যান জয়লান আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট