বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

সিলেটের বিয়ানীবাজার থেকে রুবেল নামে এক টমটম চালক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার সুপাতলা মাইক্রোবাস স্ট্যান্ডের আশপাশ থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ রুবেল উপজেলার লামা নিদনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নিমার আলী।

রুবেলের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কেউ তাঁর সন্ধান পেলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৮২১-৫৯৬৮১৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। রুবেলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট